Emirates Visa & Insurance Hub

Emirates Visa & Insurance Hub UAE Visa Assistance ✔ Travel & Medical Insurance ✔ Fast & Reliable Support ✔ Professional Guidance

🇦🇪 IMPORTANT 🚨 রিসেন্টলি অনেকেই ভিসা ক্যানসেলেশন নিয়ে চিন্তায় আছেন বা বিভিন্ন সমস্যায় পড়ছেন।আপনার নিজের ভিসার বর্তমান স্...
24/07/2026

🇦🇪 IMPORTANT 🚨
রিসেন্টলি অনেকেই ভিসা ক্যানসেলেশন নিয়ে চিন্তায় আছেন বা বিভিন্ন সমস্যায় পড়ছেন।

আপনার নিজের ভিসার বর্তমান স্ট্যাটাস কীভাবে নিজে নিজেই চেক করবেন

প্রসেসটা খুবই সহজ! অনেকেই হয়তো জানেন, তবে যারা এখনো জানেন না তাদের সুবিধার জন্য পোস্টের নিচে লিংক দেওয়া হলো।

📌 কীভাবে চেক করবেন step-by-step:
- লিংকে প্রবেশ করুন: https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html #/fileValidity
- ওপরের অপশন থেকে "File Number" চুজ করুন।
- এখানে "Residency" সিলেক্ট করুন।
- এবার "File Type, Emirates ID" অপশনটি বেছে নিন।
- Emirates ID টাইপ করুন।
- Nationality নির্বাচন করুন: ড্রপডাউন থেকে Bangladesh বা 207 সিলেক্ট করুন।
- Birth Date দিন: দেওয়া ফরম্যাট অনুযায়ী আপনার সঠিক জন্মতারিখ লিখুন।
- Captcha / Verification: নিচের অটোমেটিক ভেরিফিকেশনটি সম্পূর্ণ করে Search-এ ক্লিক করুন।

🔍 রেজাল্ট কীভাবে বুঝবেন?
সার্চ করার সাথে সাথেই নিচে আপনার যাবতীয় ডিটেইলস চলে আসবে (ঠিক যেভাবে সাথে থাকা ছবিটিতে দেখানো হয়েছে)।
Active: যদি লেখা থাকে Active, তবে আলহামদুলিল্লাহ্‌, টেনশনের কোনো কারণ নেই।

Canceled: আর যদি ভিসা ক্যানসেল হয়ে থাকে, তবে সেখানে স্পষ্ট Canceled লেখা উঠবে।

🇧🇩🚨 বাংলাদেশি পাসপোর্টের উন্নতি, বৈশ্বিক সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে!বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় উন্নতি করে...
22/07/2026

🇧🇩🚨 বাংলাদেশি পাসপোর্টের উন্নতি, বৈশ্বিক সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে!

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় উন্নতি করেছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম, যা আগের অবস্থানের তুলনায় তিন ধাপ এগিয়ে।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) তাদের ওয়েবসাইটে ২০২৬ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচক প্রকাশ করে।

সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, ভিসা অন অ্যারাইভাল অথবা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসা সুবিধায় ভ্রমণের সুযোগ পাচ্ছেন। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়ার পাসপোর্টও।

হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন—সেই সক্ষমতার ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। এবারের মূল্যায়নে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ভ্রমণ সুবিধার সংখ্যা ছিল ৩৭টি। তবে অন্যান্য দেশের র‌্যাঙ্কিং পরিবর্তনের কারণে বাংলাদেশের অবস্থান ১০০তম থেকে উন্নীত হয়ে ৯৭তম হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পাসপোর্ট র‌্যাঙ্কিংয়ে ওঠানামা দেখা গেছে। ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম, ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম এবং ২০২২ সালে ১০৩তম।

বিশ্বের শীর্ষ শক্তিশালী পাসপোর্ট

এবারের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (UAE)। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভ্রমণের সুবিধা পান।

তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে সহজ ভ্রমণ সুবিধা পান।

হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বের অন্যতম স্বীকৃত পাসপোর্ট র‌্যাঙ্কিং, যেখানে আন্তর্জাতিক ভ্রমণ সুবিধার ভিত্তিতে বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তিমত্তা মূল্যায়ন করা হয়।

🇦🇪 Welcome to Emirates Visa & Insurance Hub 🇦🇪🌟 আপনার বিশ্বস্ত UAE Visa & Medical Insurance সেবা কেন্দ্র।🌟 Your trusted ...
21/07/2026

🇦🇪 Welcome to Emirates Visa & Insurance Hub 🇦🇪
🌟 আপনার বিশ্বস্ত UAE Visa & Medical Insurance সেবা কেন্দ্র।
🌟 Your trusted partner for UAE Visa & Medical Insurance services.
🌟 UAE ویزا اور میڈیکل انشورنس خدمات کے لیے آپ کا قابلِ اعتماد ساتھی۔
🌟 UAE वीज़ा और मेडिकल इंश्योरेंस सेवाओं के लिए आपका भरोसेमंद साथी।
━━━━━━━━━━━━━━━━━━
✈️ UAE Visit Visa Assistance 🛡️ Medical & Travel Insurance Support 📋 Professional Guidance ⚡ Fast & Reliable Service 🤝 Customer Satisfaction First
━━━━━━━━━━━━━━━━━━
**
আমরা UAE ভিজিট ভিসা ও মেডিকেল ইন্স্যুরেন্স সংক্রান্ত তথ্য ও সহায়তা প্রদান করি। দ্রুত সাপোর্ট ও পেশাদার সেবার মাধ্যমে আপনার যাত্রাকে সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
**
We provide professional assistance and guidance related to UAE Visit Visas and Medical Insurance. Our goal is to make your travel process simple, smooth, and hassle-free.
**
ہم UAE وزٹ ویزا اور میڈیکل انشورنس سے متعلق معلومات اور معاونت فراہم کرتے ہیں۔ ہمارا مقصد آپ کے سفر کو آسان اور پریشانی سے پاک بنانا ہے۔
**
हम UAE विज़िट वीज़ा और मेडिकल इंश्योरेंस से संबंधित जानकारी और सहायता प्रदान करते हैं। हमारा उद्देश्य आपकी यात्रा प्रक्रिया को सरल और सुविधाजनक बनाना है।
━━━━━━━━━━━━━━━━━━
📩 Inbox Us for More Information 📧 Email: [[email protected]]

Address

Abu Dhabi
Dubai
555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emirates Visa & Insurance Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share